প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র উপহার পেলো সুবিধাবঞ্চিত শিশুরা
শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের শীতবস্ত্র উপহার দিয়েছে রাজধানীর মুহাম্মদ ফাউন্ডেশন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৬ নম্বর এভিনিউ, প্লট নম্বর ১২/১৪, বিজিএমইএ ভবনের সামনের সড়কের মাথায় এসব শীতবস্ত্র শিশুদের হাতে তুলে দেওয়া হয়।।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ফারিহা তাসনিম স্বাক্ষর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
মুহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
বিভি/এজেড













মন্তব্য করুন: