কুরআনের আলো প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেলেন নরসিংদীর ১১ হাফেজ
বাংলাভিশনের কোরআনভিত্তিক রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’র ১৯তম আসরের নরসিংদী জেলা অডিশনে ১১ জন হাফেজ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। জেলার বিভিন্ন মাদরাসার ৩০ জন শিক্ষার্থী অডিশনে অংশ নিয়ে তাদের মধ্যে ১১ জন ইয়েস কার্ড পেয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার দাসপাড়ায় মানারুল হুদা আল ইসলামিয়া মাদরাসায় এ অডিশন অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে শিক্ষার্থীদের বাছাই কার্যক্রম।
ইয়েস কার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন, লাবিব আব্দুল্লাহ, মো. আব্দুল্লাহ, মাহমুদুল হাসান, আদিলুর রহমান, জাকারিয়া হোসাইন, মো. আজমাইন হোসাইন, মো. ফাহিম মাহমুদ, হা. মোয়াজ আহমাদ, হা. মো. রহমতুল্লাহ, মো. তামিম ইকবাল ও মো. সাজিদুর রহমান।
অডিশনে প্রধান বিচারক ছিলেন হাফেজ মাওলানা কারী মো. শফিকুল ইসলাম সৈয়দনগরী। সহকারী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কাতারের দোহা থেকে আগত ইমাম ও হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম এবং জামিয়া ইসলামিয়া নূরিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি জুনাইদ আল হাবীব।
নির্বাচিত ১১ শিক্ষার্থী পরবর্তী ধাপে বিভাগীয় অডিশনে অংশ নিতে ঢাকায় যাবেন। সেখানকার বাছাইয়ে উত্তীর্ণ হলে তাঁরা প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রতি বছর পবিত্র রমজান মাসে বাংলাভিশনে প্রচারিত হয় ‘পবিত্র কুরআনের আলো’। বাছাইপর্ব পেরিয়ে নির্বাচিত প্রতিযোগীরা আগামী রমজানে অনুষ্ঠানটির মূল পর্বে অংশ নেবেন।
বিভি/এলবি/এজেড













মন্তব্য করুন: