কৃষি জমিতে পাওয়া মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
কৃষি জমিতে পাওয়া মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
খাগড়াছড়ির শালবন এলাকায় কৃষি জমির মাটির নিচ থেকে উদ্ধার হওয়া মর্টারশেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।
শনিবার (২১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নিরাপদ স্থনে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করা হয়।
এর আগে শুক্রবার বিকেলে দিকে শালবাগান এলাকার দিনমজুর মোঃ বেলাল হোসেন (২৯) বাড়ীর পাশে সবজির চাষ করতে গিয়ে মাটি খুঁড়ে মর্টারশেলটি পান। পরে ভাঙারির দোকানে বিক্রি করতে নিয়ে গেলে মোঃ বাদশা সেটি দেখতে পেয়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সেনাবাহিনী সরেজমিনে গিয়ে মর্টারশেল বলে শনাক্ত করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়-কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্ত ভাবে উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।
বিভি/এইচএমপি/এজেড













মন্তব্য করুন: