সড়কে সংঘর্ষ: মোটরসাইকেল থেকে আগুন ছড়ালো যাত্রীবাহী বাসে
মোটরসাইকেল থেকে আগুন ছড়ালো যাত্রীবাহী বাসে
সাভারের রেডিও কলোনি এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলচালক ও বাসের এক যাত্রী আহত হয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেডিও কলোনি এলাকার ইউটার্নের উঁচু সড়ক বিভাজকের দেয়ালে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি আরোহীসহ সড়কে পড়ে যায়। এ সময় সড়কের সঙ্গে মোটরসাইকেলের ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়। পরে মোটরসাইকেলটি ছিটকে একটি যাত্রীবাহী বাসের সামনে চলে যায়। একপর্যায়ে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হলে বাসটিতেও আগুন ধরে যায়।
এ সময় মোটরসাইকেলচালক এবং বাস থেকে দ্রুত নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান বাসে আগুনের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
বিভি/এনএইচএস/টিটি













মন্তব্য করুন: