• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

জেদ্দাগামী বিমান উড্ডয়নের সময় ধোঁয়া, যা বলছে ইউএস-বাংলা

প্রকাশিত: ১৯:৪৫, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৬, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জেদ্দাগামী বিমান উড্ডয়নের সময় ধোঁয়া, যা বলছে ইউএস-বাংলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। রবিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটির উড়োজাহাজটি ছিল এয়ারবাস এ৩৩০ মডেলের। উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে।

সন্ধ্যায় এ বিষয়ে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিমান সংস্থাটির জিএম-পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলামের স্বাক্ষরিত সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের আজ ২৯ নভেম্বর রবিবার বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার পূর্ব মুহূর্তে উড্ডয়ন বাতিল করে। ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন। এটি এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণজনিত কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। এয়ারক্রাফটটি সব প্রসিডিউর মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়ায় নিয়ে এসে যাত্রীদের দ্রুত নামানো হয়।

সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন বলেও জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই কর্মকর্তা।

কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি এয়ারক্রাফট ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে বলেও জানান তিনি।

বিভি/কেএস

বিভি/কেএস/পিএইচ

মন্তব্য করুন: