• NEWS PORTAL

  • রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপে ম্যাচ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত জানালো পাকিস্তান

প্রকাশিত: ২০:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বকাপে ম্যাচ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত জানালো পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের স্থান পরিষ্কার করলো পাকিস্তান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে পাকিস্তান। তবে বয়কট করেছে ভারতের বিপক্ষে ম্যাচ। রবিবার (১ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটতে রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৈঠক শেষে এক টুইট বার্তায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের তথ্য জানায় পাকিস্তান সরকার।

পিসিবির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

পিসিবির ঘনিষ্ঠ সূত্র জানায় ২ ফেব্রুয়ারি থেকেই বাবর আজম–শাহীন আফ্রিদিদের দেশ ছাড়ার প্রস্তুতি শুরু হবে। এমনকি আজই বিশ্বকাপের জার্সি উন্মোচনের পরিকল্পনাও রয়েছে, যা করতে পারেন খোদ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপপর্বে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু সেখানে দুদল মুখোমুখি হচ্ছে না। হাইব্রিড মডেলের এই আসরে পাকিস্তানের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে।

এর আগে মুস্তাফিজুর রহমানকে উগ্র হিন্দুত্ববাদীদের প্রতিবাদের মুখে আইপিএল থেকে বাদ দিতে কলকাতা নাইটরাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে ভারতের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি সন্দেহে যুবকদের পিটিয়ে মারার ঘটনা ঘটে। যা চরম নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি হয়।

এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভেন্যু পরিবর্তন করার আবেদন জানিয়েছিল আইসিসিকে। কিন্তু আইসিসি সেই আবেদন খারিজ করে দেওয়ায় ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ।  এর পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড।

বিভি/এজেড

মন্তব্য করুন: