• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তায় এআই-নির্ভর অ্যাপ ‘স্বাধীন বাংলা’ 

সাইবার নিরাপত্তায় এআই-নির্ভর অ্যাপ ‘স্বাধীন বাংলা’ 

স্মার্টফোনে ম্যালওয়্যার, ফিশিং লিংক, ভুয়া অ্যাপ ও ডিজিটাল আর্থিক প্রতারণার ঝুঁকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন বাংলা এআই সিকিউরিটি’ তৈরি করেছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফ্রেড ইন্টেলিজেন্স লিমিটেড। অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপের লক্ষ্য হুমকি আসার আগেই তা শনাক্ত করে ঠেকানো। এর মধ্যে রয়েছে ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করা, সন্দেহজনক ওয়েবসাইট ও লিংকে প্রবেশের আগে সতর্ক করা এবং মোবাইল আর্থিক সেবা, ব্যাংকিং, মার্চেন্ট ও মোবাইল অপারেটরের অ্যাপ ব্যবহারে নিরাপত্তা বাড়ানো।

০২:৪৫ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

`বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার” হ্যাট্রিক স্বীকৃতি অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

`বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার” হ্যাট্রিক স্বীকৃতি অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

দেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ইন-ফ্লাইট সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিস, অন-টাইম পারফরমেন্স, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন্স ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৪” এ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক “দি বাংলাদেশ মনিটর”। এ পুরষ্কার প্রাপ্তির মাধ্যমে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন হিসেবে হ্যাট্রিক স্বীকৃতি পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

১২:০৫ পিএম, ৭ জুলাই ২০২৫ সোমবার

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

স্বাধীনতার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স-ই ভারতের চেন্নাই রুটে পরিচালনা করা প্রথম বাংলাদেশী এয়ারলাইন্স। বর্তমানে প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত উন্নত চিকিৎসা সেবা নেয়ার জন্য রোগীরা চেন্নাই এর বিভিন্ন হাসপাতালে গমণ করে থাকে। ফলে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে আগামী ১৯ এপ্রিল ২০২৪ থেকে সপ্তাহে এগারোটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে । বর্তমানে সপ্তাহে ঢাকা-চেন্নাই রুটে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে ।

০১:১৬ পিএম, ১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement