• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ভাড়া বাসায় তৈরি হচ্ছিলো জাল টাকা, সরঞ্জামসহ আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩২, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৬, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভাড়া বাসায় তৈরি হচ্ছিলো জাল টাকা, সরঞ্জামসহ আটক ১

সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু চক্র চট্টগ্রাম জেলা ও পার্শ্ববর্তী জেলা সমূহে বিভিন্ন কৌশল অবলম্বন করে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছে এমন অভিযোগ পাওয়ার পর গোযেন্দা নজরদারী বৃদ্ধি করে  এসআরবি-৭। তারই ধারাবাহিকতায়  গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে যে, কতিপয় জাল নোট ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেলে দেশি জাল নোট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে এসআরবি-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভীযান চালিয়ে ফরহাদুল ইসলাম ফজলু  নামে একজনকে তিন লাখ  টাকার জাল টাকাসহ আটক করে। 

পরে এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, জাল টাকা তৈরির সরঞ্জামাদি রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতোয়ালী মডেল থানাধীন রাঙ্গামাটি পুনাক সড়কস্থ জনৈক নুরুল আলমের মালিকানাধীন একটি ভাড়া বাসায় রক্ষিত আছে। পরবর্তীতে এসআরবি’র আভিযানিক দল শনিবার রাতে ওই ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত জাল নোট এবং জব্দকৃত মালামাল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত