পরকীয়ার সন্দেহে ঝগড়া, ঘুমন্ত স্বামীর গোপন অঙ্গ কাটলেন স্ত্রী
কিশোরগঞ্জে পরকীয়ার সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ বটি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোরগমহল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিলন মিয়া (৬০) একই এলাকার মেহর আলী (হাসু ফকির) এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আহত মিলন মিয়া (৬০) ওই এলাকার মেহর আলী হাসু পকিরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার স্ত্রী তাসলিমা (৪০)।
পুলিশ জানায়, স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতভর তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে রবিবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাসলিমা বটি দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মিলন মিয়াকে চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হয়েছে। অভিযুক্ত স্ত্রী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/এনকে/এজেড













মন্তব্য করুন: