রাজধানীতে নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর থেকে আরশাফ উদ্দিন জুয়েল (৪৫) নামে নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।
রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বছিলার উত্তর মোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আরশাফ উদ্দিন জুয়েলকে গ্রেফতার করা হয়।
পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি। এ কারণে মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন জুয়েল।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিভি/টিটি













মন্তব্য করুন: