সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেফতার
ছবি: ডা: সেলিম আকতার চৌধুরী
সাবেক শিক্ষামন্ত্রী মহীবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলশী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতায় ডা. সেলিম আকতার চৌধুরীর হাত থাকতে পারে।
গ্রেফতার সেলিম আকতার চৌধুরী বেশ কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ওই সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
তিনি প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
বিভি/চট্টগ্রাম/পিএইচ













মন্তব্য করুন: