• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

প্রকাশিত: ২২:০৩, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

রাজধানীর গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২-এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

তবে কোন অভিযোগে বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

স্বপন ভট্টাচার্য ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন: