• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মধ্যরাতে ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ১১:৩৬, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মধ্যরাতে ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ

ঢাকা কলেজে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টায় উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে এ বিস্ফোরণ ঘটে। এতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী। 

সরেজমিনে দেখা যায়, ককটেল বিস্ফোরণের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হয়। এসময় ‘ছাত্রলীগের অস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ স্লোগান দেন শিক্ষার্থীরা। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, রাত আনুমানিক ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পিছনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় সেখান থেকে ধোঁয়া উড়তে থাকে। 

ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, আমি এবং বন্ধুরা খেতে যাওয়ার উদ্দেশে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার ১০ হাত দুরত্বের স্থানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, আমি যখন বিকট শব্দ শুনে স্থবির হলাম ঠিক সেই মুহূর্তে প্রচুর ধোঁয়া দেখতে পাই। আমাদের ধারণা বিজয় ২৪ হল থেকেই এটি ফেলা হয়েছে। 

এ বিষয়ে ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, এমন ঘটনা আমি এখনো কিছু জানিনা। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।

বিভি/এসজি

মন্তব্য করুন: