চরভয়রা উচ্চ বিদ্যালয়ে ‘শতবর্ষের সারথি’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চরভয়রা উচ্চ বিদ্যালয়ের ১১৪ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অর্জন নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘শতবর্ষের সারথি’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের নবনির্মিত ‘কিরন ভবন’ উদ্বোধন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শফিকুর রহমান কিরন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাভিশনের বার্তা সম্পাদক বেনজীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক ও সখিপুর থানার অফিসার ইনচার্জ মোফাজ্জল হুসাইন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ, হাজী শরীয়তুল্লাহ কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম সরদার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য পলাশ মাঝি, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা প্রমুখ।
স্মারকগ্রন্থ ‘শতবর্ষের সারথি’তে বিদ্যালয়ের ১১৪ বছরের গৌরবময় পথচলা, ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন অর্জন তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির সমৃদ্ধ অতীত সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়।
অন্যদিকে, নবনির্মিত ‘কিরন ভবন’ উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিভি/ এআই













মন্তব্য করুন: