• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

কোটি টাকার বিলাসবহুল ট্রেনে ট্রুডো-কেটির রোমান্টিক ভ্রমণ

প্রকাশিত: ১৮:২০, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কোটি টাকার বিলাসবহুল ট্রেনে ট্রুডো-কেটির রোমান্টিক ভ্রমণ

জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

প্রেমের সম্পর্কে যেন নতুন মাত্রা যোগ করেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি। এবার বিলাসবহুল ট্রেনে ইউরোপ ভ্রমণের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এই তারকা জুটি।

সম্প্রতি প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিখ্যাত ভেনিস সিম্পলন-ওরিয়েন্ট-এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করেছেন তাঁরা। তাঁদের এই ভ্রমণের সবচেয়ে আলোচিত বিষয় ট্রেনের বিলাসবহুল ব্যক্তিগত স্যুট। *পিপল* ম্যাগাজিনের ২৭ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ওই বিশেষ স্যুটের একমুখী যাত্রার ভাড়া প্রায় ১ লাখ ৫ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। তবে এই অর্থ তাঁরা নিজেরা পরিশোধ করেছেন কি না, তা নিশ্চিত নয়।

প্রেমের মুহূর্তের ছবি প্রকাশ

২৫ নভেম্বর ইনস্টাগ্রামে ইউরোপ ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেন কেটি পেরি। সেখানে দেখা যায়, নতুন ছোট চুলের সাজে তিনি কখনো বিলাসবহুল বাথটাবে, কখনো ট্রুডোর সঙ্গে রেস্তোরাঁয়, আবার কখনো একসঙ্গে খেলায় মেতে রয়েছেন। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে।

এর আগে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও দেখা যায় এই জুটিকে। পরে ভেনিসের রাস্তায় তাঁদের একসঙ্গে ঘোরার ছবিও প্রকাশিত হয়।

কীভাবে শুরু প্রেম?

২০২৫ সালের জুলাইয়ে কানাডার মন্ট্রিয়লে প্রথম একসঙ্গে দেখা যায় জাস্টিন ট্রুডো ও কেটি পেরিকে। এরপর তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২৫ সালের শেষ দিকে সম্পর্কের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ্যে আসে। ২০২৬ সালের জুনে নিউইয়র্কের ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে একসঙ্গে রেড কার্পেটে হাজির হন তাঁরা।


ট্রুডোর সঙ্গে নতুন প্রেমের সম্পর্ক নিয়ে কেটি পেরিও ইতিবাচক মন্তব্য করেছেন। তাঁদের বয়সের পার্থক্য, ভিন্ন পেশা ও রোমান্টিক ভ্রমণ—সব মিলিয়ে এই জুটি এখন আন্তর্জাতিক বিনোদনমাধ্যমের আলোচিত বিষয়।

বিভি/জোহা

মন্তব্য করুন: