• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

শেবাচিমের ৭০তম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুনূর রশীদ

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ২১:২৩, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শেবাচিমের ৭০তম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুনূর রশীদ

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ৭০তম পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ মোহাম্মদ মামুনূর রশীদ। 

রবিবার (২৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। 

নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ মোহাম্মদ মামুনূর রশীদ এমডি, এমফিল, এমপিএইচ ও এফসিজিপি ডিগ্রিধারী। 

দীর্ঘ কর্মজীবনে তিনি সামরিক ও বেসামরিক চিকিৎসা সেবা এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. এ কে এম নজমুল আহসান, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহমুদ হাসানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগদানের পূর্বে ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ মোহাম্মদ মামুনূর রশীদ বাংলাদেশ সেনাবাহিনীর (আর্মি মেডিকেল কোর) একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সশস্ত্র বাহিনী বিভাগ থেকে তাঁকে প্রেষণে স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে হাসপাতালের চিকিৎসা সেবা, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এর পূর্বে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন চিকিৎসক কর্মকর্তা। তিনি ২০২৪ সালের নভেম্বর মাসে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের নভেম্বরে তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: