• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী ইরান: ট্রাম্প

প্রকাশিত: ১০:১৩, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:১৪, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত ইরান গ্রহণযোগ্য কোনও প্রস্তাব দেয়নি বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সাথে একটি প্রকৃত চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু কয়েক দশক ধরে ইরান নানাভাবে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করছে বলে দাবি তুলেন তিনি। 

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় তেহরানের কিছু সুনির্দিষ্ট শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া যাবে না। আব্বাস আরাগচি বলেন, ভবিষ্যতে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি করবে না, ইরান এমন একটি চুক্তি চায়। আলোচনার মাধ্যমে একটি ন্যায়সংগত সমাধানে পৌঁছানো সম্ভব বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যে ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার আশঙ্কা বাড়ছে। মার্কিন সূত্রে সিবিএস নিউজ বলছে, খুব শিগগিরই এ হামলা হতে পারে।

বিভি/এসজি

মন্তব্য করুন: