• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের হামলা, নিহত অন্তত ৬ জন

প্রকাশিত: ১৩:৩৬, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের হামলা, নিহত অন্তত ৬ জন

যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়ে অন্তত ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। জায়নবাদী গোষ্ঠীর হামলার ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

ইসরাইলি বাহিনীর দাবি, শুক্রবারের হামলায় তারা কয়েকটি স্থানে একাধিক সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছে। তবে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের দক্ষিণ-পশ্চিমে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে প্রথম হামলাটি চালায় ইসরাইলি বাহিনী। এতে চার ফিলিস্তিনি নিহত হয়। পরে আল-আকসা শহীদ হাসপাতাল ও আল-আওদা হাসপাতালে মরদেহগুলো নেয়া হয়। গাজার দেইর আল-বালাহর আল-মুনাসারা বাস্তুচ্যুত শিবিরের একটি তাঁবু লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে এক ফিলিস্তিনি নিহত ও কয়েকজন আহত হয়। মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তর অংশে ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলার পর তারা আরও দুটি মরদেহ গ্রহণ করেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: