• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

প্রকাশিত: ১৬:৪২, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৩, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে এবার কঠিন সমীকরণ। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেননি তিনি। এর মধ্যেই বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকোটের সরকার গঠনের তৎপরতা গতি পেয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্য সরকার গড়ার শর্তে প্রধানমন্ত্রীত্ব ছাড়ার প্রস্তাব দিয়েছেন তিনি। তার প্রস্তাব অনুসারে, জাতীয় ঐক্যের সরকার হলে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হবেন আইজেনকোট, আর তিনি থাকবেন বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্বে।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, ইসরায়েল অস্তিত্বের সংকটসহ গুরুতর নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের স্বার্থে সবচেয়ে বড় দলের নেতাই প্রথমে প্রধানমন্ত্রী হবেন, এমন দাবি থেকে সরে আসতে রাজি তিনি। নেতানিয়াহু অবিলম্বে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। 

নেতানিয়াহুর মতে, ইসরায়েলের অস্তিত্বের সংকট মোকাবিলায় দেশটির রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে সেই ঐক্যে কেবল তারাই থাকবে, যারা ইসরায়েলকে ইহুদি জনগণের জাতীয় আবাসভূমি হিসেবে স্বীকৃতি দেয়। 

এদিকে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। নেতানিয়াহু সত্যিই ঐক্যের সরকার গঠনে আন্তরিক কি না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যাচাই করতে চান বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা জানান আইজেনকোট।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত