• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ হোসেন

প্রকাশিত: ২০:১৫, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ হোসেন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন।

পরে ১৫ নভেম্বর স্থানীয় সময় সকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

এবারের সিঙ্গাপুর সফরে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে ছিলেন তার স্ত্রী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

বিভি/টিটি

মন্তব্য করুন: