• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইসলাম গ্রহণের পর ফের ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

প্রকাশিত: ২১:১৯, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইসলাম গ্রহণের পর ফের ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

ছবি: ক্যাথেলেন সুজা

ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো পবিত্র ওমরাহ পালন করেছেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথেলেন সুজা। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাইন্ডার।

ক্যাথেলেন সুজা ব্রাজিলের নারী জাতীয় ফুটবল দলের একজন ডিফেন্ডার। সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম নেওয়া এই ফুটবলার পেশাদার ক্যারিয়ারে খেলেছেন ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান ও স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে।

২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলে যোগ দেন তিনি। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন সুজা। সে সময় আল নাসর নারী দল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তার নতুন জীবনের এই অধ্যায়ের কথা জানায়।

ইসলাম গ্রহণের পরপরই প্রথমবার ওমরাহ পালন করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। তখন মক্কা সফরের ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তনের চেষ্টা—ছোট ছোট পদক্ষেপ।’

এর কয়েক মাস পর আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করলেন সুজা।

বিভি/এমআর

মন্তব্য করুন: